#প্রিয়চিত্রসাথী নিউজ💐
কলকাতা, ৩১ অক্টোবর ২০২৬: বাংলার সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং হারিয়ে যেতে বসা লোকাচারকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ‘ভূতের রাজা দিল বর’। পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে হ্যালোউইন উৎসবের জনপ্রিয়তা বাড়লেও বাঙালির নিজস্ব ঐতিহ্য ভূত চতুর্দশী সম্পর্কে নতুন প্রজন্মের অনেকেই অবগত নয়। এই বিষয়টি তুলে ধরে সংস্থার প্রধান রাজীব পাল বলেন, বর্তমান প্রজন্মের মধ্যে হ্যালোউইন নিয়ে যে উৎসাহ দেখা যায়, তার তুলনায় ভূত চতুর্দশী সম্পর্কে অনেকেরই ধারণা খুব কম।
এই উদ্যোগের অংশ হিসেবে ৩১ অক্টোবর বিকেল ৩টেয় সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত ভূতের রাজা দিল বর-এর আউটলেটে আয়োজন করা হয় বিশেষ ভৌতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে বাংলার ভূতের গল্প, লোককথা, খাবার এবং বিনোদনের মাধ্যমে বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশেষ ‘ভূতের থালি’ এবং বিভিন্ন ভূতের চরিত্রের নামে তৈরি অভিনব খাবারের সম্ভার। পাশাপাশি উপস্থিত ছিলেন প্যারানরমাল বিশেষজ্ঞরা। ব্রহ্মদৈত্য ও গেছো ভূতের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ যোগ করে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু বিনোদন নয়, বাংলার হারিয়ে যেতে বসা লোককথা, বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বিশ্বায়নের যুগে বিদেশি উৎসবের পাশাপাশি নিজেদের ঐতিহ্যকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।
এছাড়াও ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সংস্থার সমস্ত শাখায় পাওয়া যাবে বিশেষ ভূত-থিমের খাবার ও এক্সক্লুসিভ মেনু। খাবারপ্রেমীরা এই বিশেষ আয়োজনের মাধ্যমে বাংলার ভূত-লোককথার আবহে এক অভিনব ডাইনিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
0 Comments