#প্রিয়চিত্রসাথী নিউজ💐
সায়ন্তন সেনের পরিচালনায় 'মাটির ভাঁড়'
সায়ন্তন সেনের পরিচালনায় অ্যালোরা ম্যাগাজিনের প্রয়োজনায় স্বল্পদৈর্ঘ্যের ছবি 'মাটির ভাঁড়' এর শুটিং শেষ হল। ছবিতে অভিনয় করেছেন দেবীপ্রিয়া সরকার, সুনীতি পাহাড়ি, বুলান ঘোষ অরিত্র মিশ্র ও বিজিত চৌধুরী। ছবির সিনেমাটোগ্রাফার নীল মিল্টন। ছবির শুটিং হয়েছে বাঘাযতীন ও তার পার্শ্ববর্তী এলাকায়। চারজন বন্ধু এবং একজন বয়স্ক ভদ্রলোককে নিয়ে ছবিটি। এই স্বল্পদৈর্ঘ্যের ছবিতে 'মাটির ভাঁড়'-এর সবথেকে বেশি ভূমিকা রয়েছে।
'মাটির ভাঁড়' নিয়ে সায়ন্তন জানিয়েছেন, "বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে এই শর্টফিল্মের স্ক্রিপ্টটা আমি লিখি। সবাই শুটিংয়ে নিজেদের সেরাটা দিয়েছে। দেখলে নস্টালজিয়ায় ফিরে যাবে এইটুকু বলতে পারি।"
0 Comments