6/recent/ticker-posts

শিক্ষার প্রসারে মথুরাপুরে প্রবানন্দ বিদ্যামন্দিরের দ্বারোদ্ঘাটন

#প্রিয়চিত্রসাথী নিউজ💐
ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত দক্ষিন ২৪ পরগনা জেলার মথুরাপুর প্রণবানন্দ মানব কল্যাণ কেন্দ্রের উদ্যোগে মথুরাপুর প্রনবানন্দ বিদ্যামন্দিরের  নবনির্মিত ‘মামারাজ আগারওয়ালা ভবন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ।
এ উপলক্ষে রবিবার পড়ুয়া ও এলাকার মানুষকে নিয়ে স্বামী প্রনবানন্দ মহারাজের ১৩১ তম আবির্ভাব বর্ষ উপলক্ষে এক পদযাত্রায় উপস্থিত হন তিনি৷ 
 অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন শিল্পপতি ব্রহ্মানন্দ আগারওয়ালা, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার প্রমুখ।
স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন , নবনির্মিত এই বিদ্যালয় ভবন এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তারা মনে করেন৷

Post a Comment

0 Comments