6/recent/ticker-posts

নিউজ পোর্টালের বিরুদ্ধে মানহানি মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট





#প্রিয়চিত্রসাথী নিউজ💐
চলতি মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের এজলাস এক নিউজ পোর্টালের বিরুদ্ধে মানহানি মামলা খারিজ করলো। পূর্ব বর্ধমান জেলার 'মঙ্গলকোট ডটকম' নামে এক ওয়েব পোর্টালের সম্পাদক মোল্লা জসিমউদ্দিনের বিরুদ্ধে ৫০৫ (বি)  ধারায় কালনা মহকুমা আদালতে মামলা টি ছিল।যা 'পূর্বস্থলী সাংস্কৃতিক  মঞ্চ' স্থানীয় থানায় এফআইআর করেছিল।নিউজ পোর্টালের পক্ষে আইনজীবী ড: সিদ্ধার্থ গোস্বামী জানিয়েছেন -" প্রকাশিত সংবাদ ঘিরে যে সম্মানহানির অভিযোগ গুলি আনা হয়েছিল, তা পুরোপুরি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।এই মামলায় চার্জশিটে যে সংবাদ মাধ্যম গুলির নিউজ কাটিং জমা দেওয়া হয়েছে, তার কোনটির সাংবাদিক বা সম্পাদক আমার মক্কেল নন।রাজ্যের উচ্চ আদালত জানিয়েছে যে, কালনা মহকুমা আদালতে ওই মামলা চলতে দেওয়া হলে তা আইনের অপব্যবহার হবে "।আদালত সুত্রে জানা গেছে, ২০১৮ সালে ৬ আগস্ট  এক আর্থিক দুর্নীতির খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে জনরোষ তৈরি করার অভিযোগ আনে  সংশ্লিষ্ট এনজিওর সম্পাদক । সাংবাদিক শ্যামল রায় (বর্তমানে প্রয়াত) ও নিউজ পোর্টালের সম্পাদকের বিরুদ্ধে ১০ আগস্ট বর্ধমান সদর সাইবার ক্রাইম সেলে জিডি হয়।এরপর ৩০ আগস্ট পূর্বস্থলী থানায় সাংবাদিক শ্যামল রায় এবং সম্পাদক মোল্লা জসিমউদ্দিনের বিরুদ্ধে ৫০৫  (বি) ধারায় মামলা রুজু হয়েছিল। দাখিল মামলায় প্রশ্ন তুলে নিউজ পোর্টাল সম্পাদক  মোল্লা জসিমউদ্দিন জানিয়েছেন -" প্রকাশিত খবর সত্য না মিথ্যা?  সেটি নির্ণয় করবে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। এখানে পুলিশ কি করে খবর সংক্রান্ত মামলা রুজু করলো? তাছাড়া কোন খবর মিথ্যা বলে অভিযোগকারীর মনে হলে তা সংশ্লিষ্ট সম্পাদক কে চিঠি/ ইমেল মারফত  সংশোধনের জন্য জানাতে হয়।এরপর আইনী নোটিশ পাঠাতে হয়। কোথায় খবরটি তথ্য বিকৃত করা হয়েছে?  তা জানানো হয়নি"?  পূর্বস্থলী থানার মামলা গ্রহণে সপ্তাহ খানেকের মধ্যেই এই  মামলার তদন্তকারী পুলিশ অফিসার, সংশ্লিষ্ট থানার আইসি এবং জেলার পুলিশ সুপার কে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন নিউজ পোর্টাল সম্পাদক ।তার উত্তর অবশ্য দেয়নি পুলিশ কর্তৃপক্ষ। অপরদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত 'প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া'  রয়েছে  সংবাদ সম্পকিত অভিযোগগুলি পর্যালোচনা করে ব্যবস্থা নিতে। সাধারণত কোন সংবাদমাধ্যমে কোন খবর নিয়ে কারও অসন্তোষ, অভিযোগ থাকলে সেই সংবাদমাধ্যম কে লিখিতভাবে  অভিযোগ জানাতে হয় সংবাদটি সংশোধন করার জন্য। এতে কোন কিছু না হলে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠাতে হয়।তারপর প্রেস কাউন্সিলে লিখিত অভিযোগ দিতে হয়।কিন্তু এক্ষেত্রে কোন কিছুই হয়নি।প্রবীণ সাংবাদিকরা জানিয়েছেন -" প্রকাশিত খবরে অসন্তুষ্ট ব্যক্তিরা যথাযথ নিয়ম না মেনে এইভাবে মানহানি মামলা করলে নির্ভীক সাংবাদিকতা করা দুস্কর হয়ে উঠবে"।

Post a Comment

0 Comments